প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
ভেড়ামারায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারায় পুকুর থেকে গলায় ওড়না পেঁচানো ও পা বাঁধা অবস্থায় খাইরুন নেছা (৭৫)নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বানুতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায় তিনি ঐ এলাকার মৃত আব্দুল জব্বার আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার রামচন্দ্রপুর এলাকার মানিকের গেট কালাম মেম্বারের পুকুরে মৃত অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে থানা পুলিশকে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে ৯৯৯ নম্বর থেকে সংবাদ পেয়ে ভেড়ামারা সার্কেল দেলোয়ার হোসেন স্যারকে অবহিত করি এবং তাঁর সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মরদের উদ্ধার করি। একটি ওড়না দিয়ে মরদেহর গলা ও পা বাঁধা ছিল এবং চোখে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে কেউ হয়তো তাকে হত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। মামলার প্রক্রিয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাইফুল ইসলাম/রাজধানী
Copyright © 2026 All rights reserved.