প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
২৭৩ আসনে প্রার্থী ঘোষণা,এবারও বিএনপির মনোনয়ন পাননি রুমিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপি দু’দফায় ২৭৩টি আসনে প্রার্থী দিলেও এবারেও দলীয় মনোনয়ন পাননি সাবেক এমপি রুমিন ফারহানা। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৩৭ আসনের পর আর আজ বৃহষ্পতিবার ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ পর্যন্ত দলটি মোট ২৭৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এখনও ফাঁকা আছে ২৭টি। তবে ২৭৩ টির মধ্যে রুমিন ফারহানার নাম নেই।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে এবারও মনোনয়ন দেওয়া হয়নি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে। যদিও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি এখনও প্রার্থী দেয়নি।
গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ২৩৭ আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর-১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়। এবার সে আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার।
Copyright © 2026 All rights reserved.