প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
বন্যায় সহায়তা দেওয়ায় ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনী আমারাসুরিয়া তার দেশে বিধ্বংসী ঘূর্ণিঝড় ও বন্যায় শত শত লোকের মৃত্যু এবং বিধ্বস্ত হওয়ার পরে ‘সমর্থন এবং সংহতি প্রকাশের’ জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন করে আমারাসুরিয়া এ ধন্যবাদ জানান। গত সপ্তাহে শ্রীলঙ্কার বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ও বন্যায় ব্যাপক ক্ষয় ক্ষতি এবং বহু মানুষের প্রাণহানী ঘটে।
ফোনে তিনি প্রফেসর ইউনূস নিহতদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। তিনি শ্রীলঙ্কাকে সংকট মোকাবিলায় সহায়তা করার জন্য অতিরিক্ত জরুরি সহায়তা ও দুর্যোগ মোকাবিলা বিশেষজ্ঞ পাঠাতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রফেসর ইউনূস বলেন, যা যা করা দরকার; আমরা তা করতে পারলে খুশি হবে।
চলতি বছরের শুরুতে ব্যাংককে বিমসটেকের বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী আমারাসুরিয়া বলেন, তার সরকার বর্তমানে ভারী বৃষ্টিপাত ও ব্যাপক বন্যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।
আলাপকালে প্রধান উপদেষ্টা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে আগামী মাসগুলোতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, ঢাকা কলম্বোর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে বলে আশা করে।
এ সময় সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২০০ মানুষ। দেশটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে।
Copyright © 2026 All rights reserved.