নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। একজন নির্বাচন কমিশনার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ১০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাত হবে। এর দুয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পরে ইসির বৈঠক বসবে। সেখঅনে তফসিল কবে হবে তা চূড়ান্ত হবে। তবে ১০ তারিখের পরে ১১ ডিসেম্বর বা (শুক্র--শনি ছুটি,) এর পরের দিন রবিবার ১৪ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হতে পারে বলে ইসি সূত্রে নিশ্চিত করেছে। ইসি সূত্র জানিয়েছে ডিসেম্বরের প্রথমার্ই ত্রয়োদশ জাতীয় নির্াচনের তফসিল ঘোষনা করা হবে।ব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। তার আগে ৭ ডিসেম্বর তফসিল নিয়ে কমিশন সভা রয়েছে। প্রথা অনুযায়ী এবারও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তফসিল চূড়ান্ত করা হবে।

জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আরপিও’র সবশেষ সংশোধনীও অনুমোদন হয়েছে। সব ধরনের প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে।রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তফসিল ঘোষণা করা হবে, বলেন তিনি। ইতোমধ্যে নতুন আরও দুটি দলের নিবন্ধন দেওয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করে তফসিল চূড়ান্ত করা হবে।
আগামী রবিবারের বৈঠকের পরে সেই সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন এ নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার আনোয়ারুল জানিয়েছেন তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের কথা তো আমরা বলে আসছি। সেক্ষেত্রে ৮ ডিসেম্বর থেকে যেকোনো দিন হবে। আর ভোটের তারিখও হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে-এমন সময়। তফসিল থেকে দুই মাস হিসাব করলে একটি নির্দিষ্ট তারিখ পাওয়া যাবে।
কমিশন সভায় তফসিলের বিভিন্ন দিনক্ষণ পর্যালোচনা করে কিছু আনুষ্ঠানিকতা সেরে প্রধান নির্বাচন কমিশনার নির্ধারিত দিনে জাতির উদ্দেশে ভাষণে তা ঘোষণা করবেন তুলে ধরে তিনি বলেন, এবার ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে।
ইসি কর্মকর্তারা বলছেন, সাধারণত সাপ্তাহিক ছুটির কথা বিবেচনায় রেখে ভোটের দিন ঠিক করা হয়ে থাকে। সেক্ষেত্রে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বা শেষ কার্যদিবস বৃহস্পতিবারকে বেছে নেওয়া হয়। আগের অভিজ্ঞতার আলোকে এবারও ইসি সচিবালয় একাধিক দিন প্রস্তাব রাখবে, তা চূড়ান্ত করবে কমিশন।
এর আগে ফেব্রুয়ারি মাসে ভোট হয়েছিল ষষ্ঠ সংসদ নির্বাচনে। সেই ভোটগ্রহণের দিন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। তফসিল থেকে ভোটগ্রহণের সময়ের ব্যবধান ছিল ৫৫ দিন।
১. এবার তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে (৮ ডিসেম্বর সোমবার, ৯ ডিসেম্বর মঙ্গলবার, ১০ ডিসেম্বর বুধবার কিংবা ১১ ডিসেম্বর বৃহস্পতিবারের মধ্যে একদিন)।
২. ভোট হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ (৮ ফেব্রুয়ারি রোববার, ৯ ফেব্রুয়ারি সোমবার, ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি বুধবার, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মধ্যে একদিন)।
৩. গত ১২টি সংসদ নির্বাচনের মধ্যে দ্বিতীয়, দশম, একাদশ ও দ্বাদশ সংসদের ভোট হয়েছে রোববার; অষ্টম ও নবম সংসদ নির্বাচন হয়েছে সোমবার; প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সংসদ নির্বাচন হয়েছে বুধবার। আর চতুর্থ ও ষষ্ঠ সংসদ নির্বাচন বৃহস্পতিবারে হয়েছে।
৪. সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল হয়েছিল ২০২৩ সালের ১৫ নভেম্বর, আর ভোট হয় পরের বছরের ৭ জানুয়ারি; ব্যবধান ছিল ৫৩ দিনের। মনোনয়নপত্র জমার সময় ছিল ১৪ দিন, বাছাই ছিল চার দিন, প্রত্যাহারের শেষ সময়ের জন্য ছিল ১৩ দিন (এরমধ্যে আপিল দায়ের পাঁচ দিন, নিষ্পত্তি ছয় দিন)। আর প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারের সময় ছিল ১৯ দিন এবং প্রচার শেষের ৪৮ ঘণ্টা পর ভোট। সেই ভোটগ্রহণ হয় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।