প্রকাশের তারিখঃ Dec 5, 2025 ইং
খালেদা জিয়ার এন্ডোসকপি করা হলো
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এন্ডোসকপি করা হয়েছে। এন্ডোসকপির মাধ্যমে তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, মেডিকেল বোর্ডের পরামর্শেই শুক্রবার বিকালে খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। এন্ডোসকপির মাধ্যমে তার ইস্টোমার ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। এন্ডোসকপির পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে পর্যাপ্ত সতর্কতার সঙ্গে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে। এটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে। রবিবার তার চিকিৎসার জন্য লন্ডনে যাবার কথা।
এদিকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেওয়ার কথা ছিল। তবে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে তার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে।
প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন বিএনপির নেতারা। তাকে নিতে এসেছেন তারই বড় পুত্রবধু জুবাইদা রহমান। তিনি এখন ঢাকায়।
Copyright © 2026 All rights reserved.