প্রকাশের তারিখঃ Dec 7, 2025 ইং
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিইসিসহ অন্য কমিশনারগণ
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
রবিবার (৭ ডিসেম্বর) কমিশনের সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে রওনা হয় প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশন। তারা হলেন- আব্দুর রহমানেল মাছউদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠান হবে। বর্তমানে ড. ইউনূসের সঙ্গে ইসির বৈঠক চলছে বলে জানান গেছে। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে ইসির প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ এ সংক্রান্ত নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।
এর অঅগে নির্বাচন ভবনে কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত হবে। এতে সার্বিক বিষয়ে আলোচনা হবে। এটা সৌজন্য সাক্ষাৎ। এরপর ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
এর পরে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ ও গণভোট একই দিনে হবে। এ লক্ষ্যে চলতি সপ্তাহের শেষে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।
এদিকে সংসদ নির্বাচন ও গণভোট নেওয়ার সময় এবার এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে বলে এদিন সিদ্ধান্ত নিয়েছে ইসি।
২০২৪ সালের ২১ নভেম্বর শপথ নেন এ এম এম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন ইসি। চার নির্বাচন কমিশনার ছাড়াও ইসি সচিব হলেন আখতার আহমেদ।
Copyright © 2026 All rights reserved.