প্রকাশের তারিখঃ Dec 8, 2025 ইং
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি:২৫ডিসেম্বর চূড়ান্ত হবে অধ্যাদেশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ প্রথম ব্যাচের (২০২৪-২৫) ক্লাস আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে খসড়া অধ্যাদেশ নিয়ে ২৫ ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা হওয়ার কথা রয়েছে বলে শিক্ষামন্ত্রণালয়ের বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছে।
রাজধানীর সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ-‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’ জারির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে মন্ত্রণালয় এ তথ্য জানাল।
শিক্ষা মন্ত্রণালয় বলেছে, সব মহলের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশের খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করা হচ্ছে। ২৫ ডিসেম্বর খসড়া অধ্যাদেশ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের স্কুলিং কাঠামোর বিরোধিতা করে আন্দোলনে নামা শিক্ষকদের প্রসঙ্গও রয়েছে বিজ্ঞপ্তিতে। এসব শিক্ষক সরকারি কর্মচারী হিসাবে পেশাদ্বারিত্ব বজায় রাখবেন বলে মন্ত্রণালয় আশা করছে।
এদিকে রাজধানীর ৭টি কলেজ নিয়ে ঢাকা-সেন্ট্রাল-ইউনিভার্সিটি- অধ্যাদেশ চূড়ান্তের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের গতকাল ও আজও চলমান।
Copyright © 2026 All rights reserved.