প্রকাশের তারিখঃ Dec 8, 2025 ইং
জাতীয় পার্টির দুই অংশের নেতৃত্বে ১৮ দল নিয়ে নতুন জোট
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল নিয়ে আরেকটি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’–এর (এনডিএফ) আত্মপ্রকাশ ঘটলো। কয়েক ভাগে বিভক্ত জাতীয় পার্টির দুটি অংশের নেতৃত্বে এই জোটের নাম হয়েছে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ (এনডিএফ)।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নতুন জোট গড়ার ঘোষণা দেওয়ার পরদিনই এনডিএফ জোটের ঘোষণা এল। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশান-১ নম্বর এলাকার একটি মিলনায়তনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জোটের আত্মপ্রকাশ হয়। এই জোটের ১৮টি দলের মধ্যে ৬টির নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন আছে।
Copyright © 2026 All rights reserved.