প্রকাশের তারিখঃ Dec 8, 2025 ইং
শাশুড়িকে দেখতে আজো এভারকেয়ারে জুবাইদা
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে আজও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ৩টা ৩৩ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এসএসএফের স্কটের নিরাপত্তার মধ্য দিয়ে কালো গাড়িতে করে ধানমণ্ডির বাবার বাসা থেকে তিনি এভারকেয়ারে পৌছান। সেখানে তিনি তার শাশুড়ির চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চান। পরে তিনি বের হয়ে চলে যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, যুক্তরাজ্য থেকে ৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ারে যান।
অসুস্থ ও কোমায় থাকা খালেদা জিয়া ও তার শাশুড়িকে নিতে জুবাইদা রহমান লণ্ডন থেকে গতশুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় পৌছান। এর পর থেকে প্রতিদিন তিনি শাশুড়িকে দেখতে এভারকেয়ারে যাচ্ছেন।বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। যদিও জার্মানী থেকে এয়ার অ্যাম্বুলেন্স আাপাতত আসছে না বলে বেবিচক জানিয়েছে। এনিয়ে জনমনে নানা ধরনের বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.