প্রকাশের তারিখঃ Dec 9, 2025 ইং
৪ নারীর হাতে রোকেয়া পদক দিলেন প্রধান উপদেষ্টা
নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।
এ বছর যে চারজন বিশিষ্ট নারী রোকেয়া পদক পেলেন, তাঁরা হলেন— নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা। প্রতি বছর নারী সমাজের উন্নয়নে যাঁরা বিশেষ অবদান রাখেন, তাঁদের এই পদক দিয়ে সম্মানিত করা হয়।
Copyright © 2026 All rights reserved.