প্রকাশের তারিখঃ Dec 9, 2025 ইং
জাতীয় নির্বাচন: বুধবার রেকর্ডিং, ১১ ডিসেম্বর তফসিল
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ চূড়ান্ত হয়েছে, যা কাল বুধবার রেকডিং করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশোর আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান সব কিছু ঠিক থাকলে আগামী বৃহষ্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি নাসির উদ্দীন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। তার আগে সিইসির ভাষন বিটিভি ও বেতার রেকডিং করবে। তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, বিটিভি ও বেতারকে চিঠি দিয়েছে ইসি সচিবালয়। আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) ভাষন রেকডিং করা হবে। ওই দিন রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বে অন্য চার কমিশনার দেখা করে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বা
চনের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। এরপের জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিলে আগামী ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।
নাসির উদ্দীনের নেতৃত্বধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম ভোটের অভিজ্ঞতা নিতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে। প্রথম ধাপেই জাতীয় নির্বাচন ও গণভেঅটের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন দিয়ে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে যাচ্ছে সংস্থাটি।
ইতোমধ্যে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সরকারপ্রধান এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। সরকার প্রধান একটি সুষ্ঠু, সুন্দর এবং ঐতিহাসিক নির্বাচন দেশবাসীকে উপহার দিতে সক্ষম বলে আশা প্রকাশ করেছেন।
Copyright © 2026 All rights reserved.