প্রকাশের তারিখঃ Dec 9, 2025 ইং
তফসিলের পরে ভোটের স্বাভাবিক পরিবেশে বিঘ্ন ঘটাবেন না-সরকার
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসব মুখর করতে সিইসি,আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বাণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, তফসিলের পরে যেন ভোটের স্বাভাবিক পরিবেশ কেউ বিঘ্ন না ঘটাতে সে দিকে কঠোর নজর রাখা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সে দিকেই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। নির্বাচনী তপশিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে কাজ করবে। যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যেই রেকর্ডসংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তফশিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যারা বেআইনিভাবে সভা-সমাবেশে অংশ নেবেন তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি আমরা এখন নির্বাচনমুখী সময়ে আছি। এ কারণে, সবার যা কিছু দাবি-দাওয়া আছে তা নির্বাচনের পরবর্তি সরকারের কাছে উপস্থাপনের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। আমরা আশা করব, এ সময়ের মধ্যে কেউ দাবি-দাওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি বা ভোটের স্বাভাবিক পরিবেশ বিঘ্ন ঘটাবেন না।
Copyright © 2026 All rights reserved.