প্রকাশের তারিখঃ Dec 10, 2025 ইং
জরিমানা ও মুচলেকা দিয়ে মুক্তি পেল কিটক্যাটসহ ৪ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: নিম্নমানের কিট ক্যাট চকলেটসহ নানান পণ্য বাজারে বিক্রির দায়ে জেল জরিমানা হয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মালিকসহ কর্মকর্তাদের। বাংলাদেশের নিরাপদ খাদ্য আদালতের ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছিলেন।
অবশেষে বড় অংকের অর্থ জরিমানা দিয়ে ও মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দিয়েছে আদালত। এদের মধ্যে ডেইলী ফুল ক্রিম মিল্ক পাউডারের মালিক স্বেচ্ছায় দোষ স্বীকার করায় ৩ লাখ টাকা জরিমানা দিয়ে মুক্তি পান। এছাড়া প্রিমিয়াম সুইটস বাই সেন্ট্রাল এর মালিক এইচ এম ইকবালকে ৬ লাখ টাকা এবং পাশাপাশি নেসলে কিটক্যাট সরবরাহকারী প্রতিষ্ঠান সুমাইয়া এণ্টারপ্রাইজ-এর মালিক মোজাম্মেল হোসাইন স্বেচ্ছায় দোষ স্বীকার করার শর্তে বিশুদ্ধ খাদ্য আদালত আসামী মোজাম্মেল হোসাইন কে জামিন দিয়েছেন।
একই সাথে গোয়ালিনী ডেইলী ফুল ক্রিম মিল্ক পাউডার কোম্পানীকে ওই ব্যাচের (মানসম্পন্ন নয়) সব পণ্যগুলো সমগ্র বাংলাদেশের বাজার থেকে উত্তোলন পূর্বক বিশুদ্ধ খাদ্য আদালত এবং রাষ্ট্রপক্ষকে লিখিতভাবে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিট্রেট নুসরাত সাহারা বীথি।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক (স্যানিটারী ইন্সপেক্টর) মোহাং কামরুল হাসানের আবেদনের প্রেক্ষিতে
এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলায় পবরর্তী শুনানির তারিখ ছিল আগামী ১৫ ডিসেম্বর।
Copyright © 2026 All rights reserved.