প্রকাশের তারিখঃ Dec 13, 2025 ইং
মানিকগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
মানিকগঞ্জের সিংগাইরে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় হেমায়েতপুর সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ ইবনে জামান (৯) মানিকগঞ্জ সদরের জুকুরিয়া গ্রামের জামান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদুল ইসলাম জানান,মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে শিশু জাহিদ ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মাথার ওপর উঠে গেলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
Copyright © 2026 All rights reserved.