প্রকাশের তারিখঃ Dec 13, 2025 ইং
হাদির ওপর হামলা নির্বাচনে বড় প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনের সম্ভাব্য এমপি প্রার্থী ( ঢাকা-৮ আসন) ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। শনিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
এ কমিশনার বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে যদি নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া কঠিন হবে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে হবে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তার অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।
হাদির চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তারা সকালে তাকে পরীক্ষা করেছেন। সেখানে জানা গেছে, তার শারীরিক অবস্থা এখনও সম্পূর্ণভাবে স্থিতিশীল নয়। চিকিৎসকরা বলেছেন, তার অবস্থা আশঙ্খাজনক।
Copyright © 2026 All rights reserved.