প্রকাশের তারিখঃ Dec 14, 2025 ইং
শীত এলেই ত্বকের সমস্যা? জেনে নিন শীতে ত্বকের যত্নে করণীয়
১. পর্যাপ্ত পরিমাণ পানি পান করা: শীত এলেই অনেকে পানি পান করা কমিয়ে দেয় যা মোটেও উচিত নয়।ত্বকের আদ্রতা ধরে রাখতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে।
২. কুসুম গরম পানিতে গোসল করা: শীতে প্রতিদিন সামান্য উষ্ণ পানিতে গোসল করা উচিত। তবে বেশি গরম পানি ব্যবহারে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে। গোসলে অপেক্ষাকৃত কম ক্ষারীয় সাবান ব্যাবহার করুন।
৩. নিয়মিত ময়েশ্চারাইজারের ব্যবহার: সবধরনের ত্বকেই ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন।ময়েশ্চারাইজার ত্বকের নিঃসৃত তেল সংরক্ষণে সহায়তা করে এবং ত্বক মসৃণ রাখে। গোসলের পর পরই ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো অথবা ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
৪. ঠোঁটের আদ্রতা ধরে রাখুন: ঠোঁটে যেকোনো ধরনের লিপজেল বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। পায়ের গোড়ালি ফেটে গেলে নিয়মিত পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন এবং সুতির মোজা পরুন।
৫. পোশাক: টাইট ফিট এবং সিনথেটিক পোশাক ত্বককে আরও শুষ্ক ও রুক্ষ করে তোলে এবং অ্যালার্জির কারণ হতে পারে। কাজেই আরামদায়ক এবং প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি পোশাক পরিধান করুন।শীতে যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে, তাঁরা ভেতরে সুতি জামা পরে তার ওপর উলের কাপড় পরতে পারেন।
৬. গায়ে রোদ লাগান: শীতে প্রতিদিন কিছুক্ষণ রোদে থাকুন। এতে শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাবে। ভিটামিন ডি ত্বককে সুন্দর ও মসৃণ করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৭. খাবার: ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান, যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখবে।
৮. চিনি ও কফির ব্যবহার: ত্বকের যত্নে কার্যকরী ভূমিকা রাখতে পারে কফি ও চিনি। এই দুই উপাদান প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে পরিচিত। চিনি ও কফি একসঙ্গে নিয়ে স্ক্রাব করলে ত্বকের মৃত কোষ দূর হবে।সেইসাথে দূর হবে ত্বকের রুক্ষতা ও শুষ্কতাও।
পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলুন, খোলামেলা ও আলোকিত পরিবেশে থাকার চেষ্টা করুন, চিন্তা মুক্ত থাকুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন।এসব নিয়ম মেনে চললে দেখবেন এই শীতের সময়টা আপনার জন্য অনেক উপভোগ্য হয়ে উঠেছে।
Copyright © 2026 All rights reserved.