প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
হাদিকে গুলি করে ফয়সাল,বাইক চালান আলমগীর
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে চিহ্নিত করার কথা জানিয়েছে ডিএমপি। ওই দুজন হলেন- শুটার ফয়সাল করিম মাসুদ ও বাইক চালক আলমগীর শেখ।
রবিবার বিকালে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, এর মধ্যে আলমগীর মোটরসাইকেল চালাছিল আর ফয়সাল গুলি করেছে।
চিহ্নিত দুজনকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানোর কথা তুলে ধরে তিনি বলেন, তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই। তবে তারা যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য বিজিবি এবং সকল বন্দরকে সতর্ক করা হয়েছে। দেশের সীমান্ত দিয়ে মানুষ পারপার করে এমন কয়েকজনের ব্যাপারে তথ্য নিয়ে দুজনকে আটক করে তথ্য নেওয়া হচ্ছে।
ইতোমধ্যে মাসুদের পাসপোর্ট ‘ব্লক’ করা হয়েছে জানিয়ে অতিরিক্ত কমিশনার বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে। সম্মুখ সারির জুলাই যোদ্ধা এবং নির্বাচনে প্রার্থী হবেন, এমন ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা জরুল ইসলাম ।
Copyright © 2026 All rights reserved.