প্রকাশের তারিখঃ Dec 14, 2025 ইং
শীতকালে শহরে বাড়ছে দূষণ। জেনে নিন কিভাবে নিজেকে রক্ষা করবেন
১. মাস্ক ব্যবহার করুন: বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করা এখন আর শুধু রোগ প্রতিরোধের জন্য নয়, বায়ুদূষণ থেকে বাঁচার জন্যও জরুরি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যেসব এলাকায় গাড়ির ভিড় বেশি বা রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে, সেখানে মাস্ক ছাড়া বের হওয়া একেবারেই নিরাপদ নয়।
২.বাসার ভেতরটা পরিষ্কার রাখুন: ঘরের ভেতরও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা দরকার। কারণ বাইরের ধুলা ও ধোঁয়া জানালা দরজা দিয়ে ঘরে ঢুকে পড়ে। নিয়মিত ঝাড়ু মোছা করা, মশারি বা জানালায় জালি ব্যবহার করা, এবং প্রয়োজনে এয়ার পিউরিফায়ার ব্যবহার করলে ঘরের ভেতরের বাতাস কিছুটা পরিষ্কার রাখা সম্ভব।
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা জরুরী: শরীরকে দূষণের প্রভাব থেকে রক্ষার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা শক্ত রাখা জরুরি। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে, শাকসবজি, ফলমূল, ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খেলে এবং নিয়মিত ব্যায়াম করলে শরীরের সহনশক্তি বাড়ে। দূষিত বাতাসে শরীর সহজেই অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সুস্থ জীবনযাপনের মাধ্যমে এই ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
৪. ধূমপান এড়িয়ে চলুন: ধূমপান বায়ু দূষণের অন্যতম কারণ।একজনের সিগারেটের ধোঁয়ার পরোক্ষ প্রভাবে অন্য একজন মানুষ অসুস্থ হচ্ছেন, এ বিষয়টি অনুধাবন করা জরুরি।তাই দূষণ রোধে ধূমপান এড়িয়ে চলুন।
৫. বাড়িতে কিছু গাছ রাখুন: ঘরের মধ্যে কিছু গাছ রাখা যেতে পারে। এই ছোট ছোট গাছও ঘরের বাতাসকে পরিশোধিত করবে। এতে যেমন আপনার নিজের মনও ভালো হবে আবার আপনার কিংবা আপনার শিশুর স্বাস্থ্যেরও কিছুটা উপকার হবে।
৬. সচেতনতা বৃদ্ধি করুন: যেসব কাজে বায়ুদূষণ হয়, সেগুলো থেকে নিজে বিরত থাকুন, অন্যদেরও বিরত রাখুন।
শহরের দূষণ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া কঠিন। তবে সচেতনতার মাধ্যমে এর ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব।
Copyright © 2026 All rights reserved.