প্রকাশের তারিখঃ Dec 15, 2025 ইং
শাহবাগ অবরোধ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে জাতীয় ছাত্রশক্তি শাহবাগ মোড় অবরোধ করেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ওই এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
সোমবার দুপুরে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে শাহবাগ মোড়ে জড়ো হন। তাঁরা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান।
একই সঙ্গে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে তাঁরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। শাহবাগ মোড় অবরোধের ফলে ব্যস্ত এই সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
Copyright © 2026 All rights reserved.