প্রকাশের তারিখঃ Dec 15, 2025 ইং
১৬ ডিসেম্বর ‘ফেলানী অ্যাভিনিউ’ নামফলক উন্মোচন
সীমান্তে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মৃতিকে সম্মান জানাতে রাজধানীর গুলশান-২ গোলচত্বর থেকে প্রগতি সরণি পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘ফেলানী অ্যাভিনিউ’।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই সড়কের নামফলক উন্মোচন করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন এক বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
মঙ্গলবার বিকেল ৪টায় 'ফেলানী অ্যাভিনিউ'-এর নামফলক উন্মোচন অনুষ্ঠান হবে। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এই নামকরণের মাধ্যমে সীমান্তে নিহত ফেলানীর স্মৃতিকে স্মরণীয় করে রাখা হলো।
Copyright © 2026 All rights reserved.