প্রকাশের তারিখঃ Dec 15, 2025 ইং
আতিফ আসলাম কনসার্ট: টিকেট নিয়ে প্রতারণার মামলা
ঢাকায় পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্ট বাতিল হওয়ার পরও টিকিটের অর্থ ফেরত না দেওয়ায় আয়োজক প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতাসহ মোট পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া এই মামলাটি দায়ের করেন। আদালত আবেদনটি গ্রহণ করে গোয়েন্দা পুলিশকে (ডিবি) অভিযোগ তদন্ত করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলায় আয়োজক প্রতিষ্ঠান 'মেইন স্টেজ ইনক' এবং 'চলঘুরি লিমিটেডের' কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
মামলার বাদী ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া জানান, কনসার্ট বাতিল হওয়ার পরও টিকিটের অর্থ ফেরত না পাওয়ায় তিনি প্রতারণার অভিযোগে এই মামলা দায়ের করেছেন।
মামলায় আসামিরা হলেন—আয়োজক প্রতিষ্ঠান 'মেইন স্টেজ ইনক'-এর সহ-প্রতিষ্ঠাতা কাজী রাফসান, ব্রিটি সাবরিনা খান, 'চলঘুরি লিমিটেড', 'চলঘুরি লিমিটেডের' ম্যানেজিং ডিরেক্টর আসিফ ইকবাল এবং চেয়ারম্যান প্রমি ইসলাম। আদালত অভিযোগের বিষয়ে ডিবিকে তদন্ত করে ১৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে।
Copyright © 2026 All rights reserved.