প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
বিজয় দিবসের শুভেচ্ছা জানাল ৭ দেশ
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ মোট সাতটি বন্ধুপ্রতিম রাষ্ট্র শুভেচ্ছা জানিয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই দেশগুলোর ঢাকার দূতাবাস থেকে পৃথক বার্তায় বাংলাদেশের জনগণের প্রতি এই শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানানো অন্যান্য দেশগুলো হলো—যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেন।
বিজয় দিবসের এই শুভক্ষণে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়েছে। মার্কিন দূতাবাস তাদের বার্তায় ১৯৭১ সালের সেই সাহসী বাংলাদেশিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে, যাদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম করেছিল।
চীন তাদের বার্তায় বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিজয়ের প্রেরণায় একসঙ্গে সবার জন্য একটি সমৃদ্ধ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে। ভারতীয় হাই কমিশন, ঢাকাও বাংলাদেশের জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে।
এছাড়াও, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং সুইডেনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দেশগুলো পৃথক পৃথক বার্তায় বাংলাদেশের জনগণের প্রতি বিজয় দিবসের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছে।
Copyright © 2026 All rights reserved.