প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
সাকিবের পর বিগ ব্যাশে রিশাদের অভিষেক
বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বারের মতো বিগ ব্যাশ লিগে (বিবিএল) অভিষেক হলো লেগ স্পিনার রিশাদ হোসেনের। হোবার্ট হারিকেন্সের হয়ে সিডনি থান্ডারের বিপক্ষে মাঠে নামেন তিনি। প্রায় ১১ বছর পর কোনো বাংলাদেশি ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেন।
এর আগে সর্বশেষ ২০১৫ সালের ১৯ জানুয়ারি বিবিএলে খেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রিশাদের দল হোবার্ট হারিকেন্স। আজকের ম্যাচে হোবার্ট হারিকেন্সের হয়ে মাইলফলকের শততম ম্যাচ খেলতে নামছেন অভিজ্ঞ ব্যাটার বেন ম্যাকডারমট।
হোবার্ট হারিকেন্সের একাদশে আছেন মিচেল ওয়েন, নিখিল চৌধুরী, রেহান আহমেদ, বেন ম্যাকডারমট, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), ক্রিস জর্ডান, নাথান এলিস (অধিনায়ক), রিশাদ হোসেন, রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেক।
অন্যদিকে সিডনি থান্ডার দলে আছেন স্যাম কনস্টাস, ম্যাথিউ গিলকেস, ক্যামেরন ব্যানক্রফট, অলিভার ডেভিস, স্যাম বিলিংস (উইকেটকিপার), শাদাব খান, ড্যানিয়েল স্যামস, ক্রিস গ্রিন (অধিনায়ক), নাথান ম্যাকঅ্যান্ড্রু, তানভীর সাঙ্গা ও রিস টপলি।
Copyright © 2026 All rights reserved.