প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু
সাতক্ষীরা জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের শারমিন সুলতানা (২৮) এবং তাঁর ছেলে মুস্তাকিম (৮)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির জানান, একটি বেপরোয়া গতির মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে একটি মহেন্দ্র ও একটি ইজি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে মহেন্দ্রের যাত্রী শারমিন সুলতানা ও তাঁর ছেলে মুস্তাকিম ঘটনাস্থলেই মারা যান।
আহত সাতজন যাত্রীকে উদ্ধার করে দ্রুত স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর দ্রুতগতির মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত মহেন্দ্র এবং ইজি বাইক দুটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে।
Copyright © 2026 All rights reserved.