প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর প্রেস উইংয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধান উপদেষ্টার এই ভাষণটি আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় একযোগে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হবে।
বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে দেশের বর্তমান পরিস্থিতি, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। দেশের প্রধান রাষ্ট্রীয় প্রচার মাধ্যমগুলোতে এই ভাষণ সরাসরি সম্প্রচারিত হবে।
Copyright © 2026 All rights reserved.