প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
ভোট মানে ব্যালটে সিল নয়,ভোটারের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ
নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভোট মানে শুধু ব্যালটে সিল মারা নয়,ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ, দেশ কোন দিকে যাবে। তাই যোগ্য লোককে ভোট দিন। জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোট মানে কোন একটি ব্যালটে কারো প্ররোচণায় সিল মারা নয়, কারো ভয়ে সিল মারা নয়, ভোট আপনার গণতান্ত্রিক অধিকার। এর আগে পতিত ফ্যাসিস্ট সরকার ভোটারদের ভোটাধীকার কেড়ে নিয়েছিল। এবার আপনাদের সামনে নিজের পছন্দের মানুষকে ভোট দেবার সুযোগ এসেছে। আপনার সুচিন্তিত ভোটাধীকারের ওপর নির্ভর করছে দেশের সুদুর প্রসারী ভবিষ্যৎ। আপনি একজন যোগ্য ব্যক্তিকে, দলকে ভোট দিন, যাতে দেশের গণতন্ত্র সুসংহত হবে, দেশের গণতান্ত্রিক অধিকার আর কেউ কখনো কেড়ে নিতে পারবে না। তবে সাবধান পতিত ফ্যাসিস্টরা অঅবারো ফিরে এসে দেশে অরাজকতা করতে চাইছে, তারা ভয় ভীতি সৃষ্টি করতে, খুন খারাপী করছে। এদের থেকে সতর্ক থাকুন।
ড. ইউনূস বলেন, ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর। ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর রচনা করা যাবে না। আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন। কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। ইসির বিষয়ে তিনি বলেন, আপনারা প্রয়োজনে আপনাদের দেয় ক্ষমতা, শক্তি আরো কঠোর ভাবে প্রয়োগ করুন। সরকার আপনাদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন,কোন দেশের বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে তাহলে সেদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয় না। মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। বিগত ফ্যাসিস্ট সরকার বিচার বিভাগকে কুক্ষিগত করেছিল। তাই আমরা বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা দেবার জন্য আইন সংস্কার করেছি। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় সৃষ্টি করেছি। তিনি বলেন, এবারের নির্বাচন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। তাই ভোটারদের প্রতি আহ্বাণ কোন অযোগ্য ব্যক্তিকে ভোট দেবেন না। যোগ্য সৎ ব্যক্তিকে ভোট দিন। দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করুন।
তিনি জানান, দেশের তরুন সমাজ এদেশকে স্বৈরশাসন থেকে মুক্তি এনেছে। তারা কোন ভুল করতে পারে না। তাই তরুনদেরকে রক্ষা করুন, তাহলে এদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। দেশে সুশাসন, ন্যায় বিচার, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে তরুন সমাজ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
Copyright © 2026 All rights reserved.