পুরান ঢাকার বংশাল থানা থেকে লুট হওয়া একটি বিদেশী পিস্তলসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড। মঙ্গলবার বংশালের শিককাটুলি এলাকার রায়হান রাজের বাসায় গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তলটি উদ্ধার করা হয় বলে সেনাবাহিনী সূত্র জানায়।
রায়হান ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান ওরফে বোমা রহমানের গ্রুপের সদস্য। এছাড়া সামির নামে আরেক ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে ১টি সামুরাই ১টি ছোট ও ২টি বড় চাকু এবং ৫টি কিলার গিয়ার উদ্ধার করা হয়। সেনাবাহিনীর যৌথ অভিযানে এ সময় ৪ জনকে আটক করা হয়। আটকদের বংশাল থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত পিস্তলটি চেক রিপাবলিকের তৈরি সিজেড-৭৫, ০-০৭ মডেলের। এর একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়। এই অস্ত্রটি ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে থানা লুটের অস্ত্র বলে নিশ্চিত করেছে পুলিশ।