প্রকাশের তারিখঃ Dec 17, 2025 ইং
বিদেশে শ্রমশক্তি রপ্তানি পুরোটাই দালাল বেষ্টিত: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক: বিদেশে শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে এই খাতকে দালালমুক্ত করতে না পারলে উন্নতি করা সম্ভব নয় বলেও জানান তিনি।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, শ্রমশক্তি রপ্তানিতে পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই শ্রমশক্তি রপ্তানি খাতকে দালালমুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব নয়।
পৃথিবীতে তারুণ্যের অভাব উল্লেখ করে ড. ইউনূস বলেন,আমরা তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামি। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতেই হবে, এত তরুণ জনশক্তি আর কোথাও নেই।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল তার বক্তব্যে প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।
Copyright © 2026 All rights reserved.