প্রকাশের তারিখঃ Dec 17, 2025 ইং
এসবিএসি ব্যাংকের নতুন এমডি মঈনুল কবীর
এসবিএসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ ব্যাংকার এস এম মঈনুল কবীর। এসবিএসি ব্যাংকের আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) উপব্যবস্থাপনা পরিচালক পদে কাজ করেছিলেন। তিন দশকেরও বেশি সময়ের এই ব্যাংকার আজ বুধবার (১৭ ডিসেম্বর ) চতুর্থ প্রজন্মের এই ব্যাংকের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিলেন।
এক বিজ্ঞপ্তিতে এসবিএসি ব্যাংক এ তথ্য নিশ্চিত করেন। এতে বলা হয়েছে, সমৃদ্ধ ব্যাংকিং ক্যারিয়ারে এস এম মঈনুল কবীর দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকে চিফ বিজনেস অফিসার, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড ও লেন্ডিং অপারেশন, ব্রাঞ্চ ব্যাংকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে নেতৃত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তিনি ন্যাশনাল ব্যাংকের প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং জীবন শুরু করেন। পরবর্তী সময় তিনি এক্সিম ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ থেকে এমবিএ সম্পন্ন করেন।
Copyright © 2026 All rights reserved.