প্রকাশের তারিখঃ Dec 17, 2025 ইং
নিরাপত্তা পরিস্থিতিতে উদ্বেগ:ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে থাকা ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসি-জেএফপি) আজ বুধবার(১৯ ডিসেম্বর) দুপুর থেকে বন্ধ থাকবে বলে ভারতীয় ভিসা সেন্টার এক বার্তায় জানিয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ভারতীয় ভিসা সেন্টার বলেছে, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই, ঢাকায় আইভিএসি-জেএফপি বুধবার দুপুর ২টায় বন্ধ থাকবে। এই সময়ে যাদের আবেদন জমা দেওয়া কথা ছিল, তাদের জন্য পরবর্তীতে সময় নির্ধারণ করা হবে।
Copyright © 2026 All rights reserved.