প্রকাশের তারিখঃ Dec 17, 2025 ইং
শুটিং সেটে আহত হলেন জিৎ
পরিচালক পথিকৃৎ বসুর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’–এর শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন অভিনেতা জিৎ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর আপাতত সিনেমাটির শুটিং স্থগিত রাখা হয়েছে।
জানা যায়, জিতের হাতে চোট লেগেছে। তবে কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি সে ব্যাপারে কোনো তথ্য নেই। এ ইস্যুতে মুখে তালা দিয়ে রেখেছেন জিৎ ও ছবির পরিচালক পথিকৃৎ বসু। শুধু জানা গেছে ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে।
কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে অনন্ত সিংহ-র চরিত্রে অভিনয় করছেন জিত্। অ্যাকশন দৃশ্যে ঠাসা এই সিনেমা। চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম নায়ক এবং ভারতের কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ ছিলেন অনন্ত।
২০২৬ সালে মুক্তি পাবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তবে এখনও দিন নির্ধারিত হয়নি। এ ছবিতে দেখা যাবে মিমি চক্রবর্তীকেও যেখানে তিনি একটি গানে কোমর দোলাবেন।
Copyright © 2026 All rights reserved.