প্রকাশের তারিখঃ Dec 20, 2025 ইং
বিদেশি দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলো ঢাকা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বশস্ত্র বাহিনীসহ দেশের বিভিন্ন বাহিনী আইনশৃঙ্খলার রক্ষার্থে সতর্ক ও সচেষ্ট রয়েছেন বলে উল্লেখ করে এ প্রসঙ্গে দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার বিষয়েও আশ্বস্ত করেছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের অস্থির পরিস্থিতি নিয়ে কয়েকদিন আগের থেকেই বেশ কয়েকটি দুতাবাস তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। তারা নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এর প্রেক্ষিতে আজকের ব্রিফিং।

বৃহষ্পতিবার (১৮ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের প্রস্তুতি নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদুতকে অবগত করতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং-এর আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বিদেশি দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে ঢাকা। একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতি, ইসির ব্যবস্থাপণা ও সুষ।ঠু ও গ্রহণযোগ্য নির্বাাচন এবারে দেশে হবে বলেও জানান পররাষ্ট সচিব। মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবেন, ব্রিফিংয়ে সেটা তাদের জানানো হয়েছে। তাদের নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণও জানানো হয়।
ব্রিফিংয়ে ঢাকার দূতাবাসগুলোর প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গতকাল বুধবার ভারতীয় দুতাবাসমুখি এক উগ্রবাদী মিছিল বাড্ডা পর্যন্ত যায়, সেখানে পুলিশ তাদের থামায়। তারা ভারত বিরোধী স্লোগান দিতে থাকে। এসব ঘটনা নিয়ে বিভিন্ন দুতাবাস উদ্বেগ প্রকাশ করে।
Copyright © 2026 All rights reserved.