প্রকাশের তারিখঃ Dec 18, 2025 ইং
আপনাদের পাশে পাওয়াটা আমার জন্য আশীর্বাদ : শাবনূর
আপনাদের পাশে পাওয়াটা আমার জন্য আশীর্বাদ এমনটাই বলেছেন,ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত জীবন এবং বিশেষ মুহূর্তের খবর মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগ করেন তিনি। এবার শেয়ার করেছেন নিজের জন্মদিন উপলক্ষ্যে এক ভিডিও।
ভিডিওর ক্যাপশনে লিখেছেন, আজ আমার জন্মদিন। দিনটি আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল! জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফোনে, মেসেজে যে অগাধ ভালোবাসা ও অসংখ্য শুভেচ্ছা পাচ্ছি তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।
তার কথায়, একজন অভিনেত্রী হিসেবে আমার অগণিত ভক্ত-শ্রোতা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা। সবার দোয়া আর ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করে তোলে, আরও ভালো কাজ করার শক্তি জোগায়।
সব সময় পাশে থাকবেন, দোয়ায় রাখবেন উল্লেখ করে তিনি আরও লিখেছেন, আপনাদের পাশে পাওয়াটা আমার জন্য আশীর্বাদ। হৃদয়ের গভীর থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই।
Copyright © 2026 All rights reserved.