প্রকাশের তারিখঃ Dec 18, 2025 ইং
পাবনায় দেশী মদসহ আটক ৩
পাবনার ঈশ্বরদীতে অ্যাম্বুলেন্স ব্যবহার করে দেশীয় মদ পরিবহনের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা বিপুল পরিমাণ দেশী মদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে পুলিশ।
আটককৃতরা হলেন, পাবনা শহরের শালগাড়িয়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোরশেদ হাসান কিরণ (৩১), একই এলাকার জালাল শেখের ছেলে রাজ শেখ (৩০) এবং পাবনার সুজানগর উপজেলার আন্ধারকোট গ্রামের শ্রী মাধাই শীলের ছেলে শ্রী প্রশান্ত শীল (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী থানার উপপরিদর্শক মো. রাসেল হোসেনর নেতৃতে মাদকদ্রব্য র্নিমূলে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উপপরিদর্শক মো. রাসেল বলেন, রাত ২টা ৪০ মিনিটে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের নতুনহাট গোল চত্ত্বরে চেকপোস্ট ডিউটি চলাকালে গ্রিনসিটি থেকে পাবনাগামী একটি সাদা রঙের অ্যাম্বুলেন্সে (ঢাকা মেট্রো-চ-৫১-১৮৯০) সন্দেহ হলে থামিয়ে তল্লাশি চালান। পরে অ্যাম্বুলেন্সের রোগী পরিবহনের সিটের নিচ থেকে ৪ বোতল দেশীয় মদ, ৩ টা ক্যান উদ্ধার করা হয়। মাদক পরিবনণ কাজে ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়।
এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটে থাকা রাজ শেখ কে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অ্যাম্বুলেন্সযোগে মাদকদ্রব্য পরিবহনের কথা স্বীকার করেন।
আটকৃতরা পুলিশকে জানান, পাবনার সাঁথিয়ার সহযোগী তুষারের যোগসাজশে এসব দেশীয় মদ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিল।
ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, আটক তিনজন পলাতক আসামি। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮/৪১ ধারায় মামলা হয়েছিল। সেই মামলায় গ্রেপ্তার করে তাদেরকে আদালতের মাধ্যমে পাবনা জেলে পাঠানো হয়েছে।
Copyright © 2026 All rights reserved.