প্রকাশের তারিখঃ Dec 18, 2025 ইং
হাঙ্গার ফ্রী ওয়ার্ল্ড ও বিকশিত বাংলাদেশের মধ্যে সমঝোতা সই
নিজস্ব প্রতিবেদক: হাঙ্গার ফ্রী ওয়ার্ল্ড ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান বৃহষ্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গ্রীন লাউঞ্জ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যানিং কমিশনের সদস্য সিনিয়র সচিব আকমল হোসেন আজাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রী ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনজিও ব্যুরোর অ্যাসাইনমেন্ট অফিসার সিরাজুল ইসলাম খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক নির্বাহী চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক, বিসেফ ফাউন্ডেশনের পরিচালক ড. মাহমুদুল ইসলাম সেলিম ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আঞ্জুমান আখতার। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর পক্ষে বোর্ড চেয়ারম্যান মি: গাবে সুরুমী ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে সভাপতি রুহী দাস সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর মাধ্যমে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশের সকল কার্যক্রম ও সম্পদের আইনগত অধিকার পেল বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন। সেইসাথে পরিসমাপ্তি ঘটলো হাঙ্গার ফ্রী ওয়ার্ল্ড বাংলাদেশের ২৫ বছরের কার্যক্রম এবং শুরু হলো বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের নতুন পথ চলা।
অনুষ্ঠানে হাঙ্গার ফ্রী ওয়ার্ল্ড বাংলাদেশের ২৫ বছরের সফল কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ কর্মীদেরকে সম্মাননা প্রদান করেন এক্সিকিউটিভ ডিরেক্টর নানা হোসোই।
প্রধান অতিথি বলেন কৃষি, নিরাপদ খাদ্য, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে হাঙ্গার ফ্রী ওয়ার্ল্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন থেকে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে এ সকল কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে দেশের সার্বিক উন্নয়ন তরান্বিত হবে বলে আমি মনে করি।
বোর্ড চেয়ারম্যান গাবে সুরুমী হাঙ্গার ফ্রী ওয়ার্ল্ড বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করেন এবং সব সময় পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
Copyright © 2026 All rights reserved.