প্রকাশের তারিখঃ Dec 18, 2025 ইং
রাজশাহীতে ভারতীয় মিশন অভিমুখে যাত্রায় পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার পরে এবার রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয় ঘেরাও করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ‘জুলাই ৩৬ মঞ্চ’ এর নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়েছে। আন্দোলনকারীদের দাবি, পুলিশের লাঠিপেটায় তাদের তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভদ্রা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার গোলাম রাব্বানী শেখ জানান।
এর আগে গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) বারিধারায় ঢাকাস্থ হাই কমিশন ঘেরাও এর চেষ্টায় জুলাই ঐক্যের ডাকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন’ কর্মসূচি রাজধানীর উত্তর বাড্ডায় আটকে দেয় পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে রামপুরা ব্রিজ থেকে মিছিল নিয়ে যাওয়ার পথে উত্তর বাড্ডায় হোসেন মার্কেটের সামনে পুলিশ তাদের আটকে দেয়। এর আগে যমুনায় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করে আইভ্যাক।
Copyright © 2026 All rights reserved.