প্রকাশের তারিখঃ Dec 20, 2025 ইং
ওসমান হাদির মৃত্যুতে কাল শনিবার রাষ্ট্রীয় শোক
নিজস্ব প্রতিবেদক : ওসমান হাদির মৃত্যুতে কাল শনিবার ২০ ডিসেম্বর রাষ্ট্রিয় শোক ঘোষণা করা হয়েছে । গতকাল রাতে জাতীর উদ্দেশ্যে দেয়া ভাষেণে এ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা ভাষণে বলেন, দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয় গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার।
শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি ওসমান হাদির শোকসন্তপ্ত স্ত্রী, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শরিফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
Copyright © 2026 All rights reserved.