প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
খুলনায় প্রকাশ্যে এনসিপি নেতাকে গুলি
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। জানা গেছে, প্রকাশ্য দিবালোকে এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং দলটির অঙ্গসংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
ঘটনার পরপরই তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে কারা বা কী কারণে তার ওপর এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
Copyright © 2026 All rights reserved.