প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
দিপু দাস হত্যা: ১২ আসামি ৩ দিনের রিমান্ডে
ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেপ্তার ১২ আসামিকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার দুপুরে মামলার ১২ আসামিকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের আদালতে হাজির করা হয়।
পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে বিচারক প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক শেখ মোস্তাছিনুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
Copyright © 2026 All rights reserved.