প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
ওয়েস্টার্ন লুকে চমক দেখালেন অপু
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল এবং জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবার ওয়েস্টার্ন লুকে ধরা দিলেন ভক্তদের মাঝে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। তবে কেবল রূপালি পর্দায় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি ওয়েস্টার্ন-ফিউশন ফরমাল আউটফিটে ক্যামেরাবন্দি হয়েছেন অপু বিশ্বাস। তার শেয়ার করা একগুচ্ছ ছবিতে দেখা যায়, পরনে শুভ্র সাদা রঙের একটি স্টাইলিশ কোট। কানের দুল আর গলার নেকলেসে ফুটে উঠেছে আধুনিক ও আভিজাত্যের ছাপ।
ক্যাপশনে অপু লিখেছেন, তুমি যেমনটা পেতে চাও, নিজেকে ঠিক তেমনভাবেই গড়ে তোলো। এদিকে অপুর গ্ল্যামারাস লুক দেখে আপ্লুত নেটিজেনরা।
মুহূর্তের মধ্যেই প্রশংসায় ভরে ওঠে ছবির কমেন্ট বক্স । অপুর রূপের লাবণ্য আর চোখের মোহময় চাহনি নজর কেড়েছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, অসাধারণ ছবিগুলো, কারো নজর যেন না লাগে মাশাআল্লাহ আপু। আরেক ভক্ত নিজের আবেগ প্রকাশ করে লিখেছেন, আমার হৃদয়ের আয়নাতে শুধু তোমাকেই দেখি।
প্রসঙ্গত, অপু বিশ্বাস কোটি টাকার কাবিন দিয়ে ২০০৬ সালে পরিচিতি পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস।
Copyright © 2026 All rights reserved.