প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
অনুপ্রবেশ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী-শিশুসহ আটক ২৭
নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ ২৭ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার চামুসা সীমান্ত থেকে তাদের আটক হয় বলে জানিয়েছেন মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। আটকদের মধ্যে- আটজন পুরুষ, ১২ জন নারী, পাঁচজন শিশু এবং দুইজন তৃতীয় লিঙ্গের রয়েছেন। আটকরা বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত গমন করেছিলেন বলে ভাষ্য বিজিবির।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটকরা বিভিন্ন সময় পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিলেন। পরে আবার পাসপোর্ট ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়।
আটকদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশি নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করতে তাদের ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
Copyright © 2026 All rights reserved.