প্রকাশের তারিখঃ Dec 23, 2025 ইং
চট্টগ্রাম-৫: মনোনয়নপত্র নিলেন আনিসুল ইসলাম মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-৫ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব আনিসুল ইসলাম মাহমুদ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত আওয়ামীলীগ সরকারের আমলে মহাজোটের প্রার্থী হিসেবে চার বার সংসদ সদস্য ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ, পানি সম্পদ মন্ত্রীর দায়িত্বেও ছিলেন।
এদিন চট্টগ্রামের তিন রিটানিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ৩১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ্ জানান, বিভাগীয় কমিশনার ও তার সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মঙ্গলবার ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তা আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয় থেকে তিন জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন। এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোয়ন সংগ্রহ করেছেন ১৮ জন।
Copyright © 2026 All rights reserved.