প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
বিএনপিতে যোগ দিলেন ভিপি নুর ও রেদোয়ান
দেশের রাজনীতিতে বড় চমক হিসেবে বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। একই সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদও আনুষ্ঠানিকভাবে বিএনপিতে শামিল হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
রাজধানীর গুলশানে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের কথা জানান নুরুল হক নুর। যোগদানের পাশাপাশি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
একই অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদও এলডিপি ছেড়ে বিএনপিতে ফেরার ঘোষণা দেন। তিনিও আগামী নির্বাচনে কুমিল্লা-৭ আসন থেকে প্রার্থী হওয়ার কথা জানান। গুরুত্বপূর্ণ দুই নেতার এই যোগদানের ফলে বিএনপির রাজনৈতিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই যোগদান অনুষ্ঠানে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.