প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
ওসমানী বিমানবন্দরে ভিড় না করার নির্দেশ বিএনপির
আগামীকাল বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার কঠোর নির্দেশ দিয়েছে বিএনপি।
বুধবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই নির্দেশনা প্রদান করেন।
তারেক রহমানকে বহনকারী লন্ডন থেকে আসা ফ্লাইটটি ঢাকায় নামার আগে সিলেটে যাত্রাবিরতি করবে। এই খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। তবে বিমানবন্দরের শৃঙ্খলা এবং জননিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিমানবন্দরে সমবেত বা অভ্যর্থনা জানাতে আসতে নিষেধ করা হয়েছে।
রুহুল কবির রিজভী তাঁর বিবৃতিতে সিলেট বিভাগসহ জেলা ও মহানগর বিএনপির সকল স্তরের নেতাকর্মীকে এই দলীয় সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার প্রত্যাবর্তন ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে দলটি আগে থেকেই সতর্ক অবস্থান নিয়েছে।
Copyright © 2026 All rights reserved.