প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের পুরস্কৃত করবে প্রযুক্তি মন্ত্রণালয়
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিকদের পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। আগামী জানুয়ারিতে আয়োজিত ‘ইনোভেশন ফেয়ার’ উপলক্ষে এই সম্মাননা দেওয়া হবে। আগ্রহী সাংবাদিকদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, গত এক বছরে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বা লেখালেখির ওপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হবে। আগ্রহী সাংবাদিকদের নির্ধারিত লিংকে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘ইনোভেশন ফেয়ার ২০২৫’। দেশের উদ্ভাবনী শক্তিকে তুলে ধরতে আয়োজিত এই মেলায় উদ্ভাবক, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এই আয়োজনের অংশ হিসেবেই সাংবাদিকদের কাজের মূল্যায়ন করে এই বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
Copyright © 2026 All rights reserved.