প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
ঢাবির মধুর ক্যান্টিনে ভাঙচুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে (রেস্তোরাঁ) ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে অজ্ঞাত এক যুবক এ হামলা করে। এরই মধ্যে তাকে ঢাবির প্রক্টর অফিসে নেওয়া হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে হামলাকারীকে অসংলগ্ন কথা বলতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মধুর ক্যান্টিনের সামনে একটি পোস্টার ছেঁড়ার চেষ্টা করা হয়। পরে ভেতরে প্রবেশ করে। সেখানে বিভিন্ন টেবিল ছুড়ে ফেলে। এক পর্যায়ে তার নাম জিজ্ঞাসা করা হামলাকারী নিজেকে সাগর বলে পরিচয় দেয় এবং বাড়ি কুমিল্লা বলে জানায়।
Copyright © 2026 All rights reserved.