প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
মোংলার ৩৯ গির্জায় বড়দিনের উৎসব
যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে মোংলা উপজেলার ৩৯টি গির্জায় উৎসবমুখর পরিবেশে বড়দিন পালিত হচ্ছে।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত থেকে শুরু হওয়া বিশেষ প্রার্থনা চলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় খ্রিস্টান পল্লীগুলোতে বর্ণিল আলোকসজ্জা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
পবিত্র বড়দিন ঘিরে মোংলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে উপজেলার ৩৯টি গির্জায় সমবেত হয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেন ভক্তরা। বিশ্বের শান্তি ও মানবজাতির কল্যাণ কামনায় এই প্রার্থনার আয়োজন করা হয়।
উৎসবের এই শুভক্ষণে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন মোংলা-রামপাল আসনের বিএনপি ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা সম্প্রীতির এই উৎসবকে আনন্দময় করতে সবার প্রতি আহ্বান জানান।
বড়দিনের এই আয়োজন নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বিভিন্ন গির্জা পরিদর্শন করে বলেন, "আমরা গির্জাগুলোতে গিয়ে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। উৎসব যেন উৎসবের মতোই আনন্দময় হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।"
Copyright © 2026 All rights reserved.