প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
টাঙ্গাইল শাড়িতে বড়দিন মাতালেন ব্রিটিশ হাইকমিশনার
সম্পূর্ণ বাঙালি সাজে বড়দিন উদযাপন করে চমক দিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উৎসবের আমেজে তিনি ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরে দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, হাইকমিশনার সারাহ কুক এ বছর বড়দিন উদযাপনে দেশীয় ঐতিহ্যকে প্রাধান্য দিয়েছেন। তিনি এমন একটি টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরেছেন, যা সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বিশ্বস্বীকৃতি পেয়েছে।
ব্রিটিশ হাইকমিশনের শেয়ার করা একটি ভিডিও বার্তায় দেখা যায়, সারাহ কুক কেবল শাড়ি পরেননি, বরং তিনি এই প্রাচীন বুনন শিল্পের কারুকার্যও খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। ভিডিওতে তিনি ঐতিহ্যবাহী এই পোশাকে সজ্জিত হয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন এবং বড়দিনের শুভেচ্ছা জানান। বিদেশি কোনো কূটনীতিকের এমন বাঙালি সাজ ও দেশীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন নেটিজেনদের মধ্যে বেশ প্রশংসিত হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.