প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
বন্দি মুক্তির নামে প্রতারণা: সতর্কবার্তা দিলো কারা অধিদপ্তর
'লটারির মাধ্যমে বন্দি মুক্তি' দেওয়ার ভুয়া আশ্বাস দিয়ে একটি প্রতারক চক্র অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক সতর্কবার্তায় অধিদপ্তর বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অনৈতিক বলে ঘোষণা করেছে।
কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, সম্প্রতি একটি চক্র বন্দিদের আত্মীয়-স্বজনকে বিভ্রান্ত করে টাকা দাবি করছে। তিনি স্পষ্টভাবে জানান, লটারির মাধ্যমে কোনো বন্দিকে মুক্তি দেওয়ার বিধান বা সুযোগ বাংলাদেশে নেই। এটি সাধারণ মানুষকে প্রতারিত করার একটি হীন কৌশল মাত্র।
কারা কর্তৃপক্ষ জনসাধারণকে এ ধরনের গুজবে কান না দিতে এবং কোনো আর্থিক লেনদেন না করতে কঠোরভাবে সতর্ক করেছে। কারো কোনো তথ্যের প্রয়োজন হলে সরাসরি কারাগারের নির্ধারিত হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছে কারা অধিদপ্তর।
Copyright © 2026 All rights reserved.