প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান
১৭ বছর পর দেশে ফিরে পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত সংবর্ধনা মঞ্চে বক্তব্য শেষে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।
এর আগে বিকাল ৩টা ৪৮ মিনিটে গণসংবর্ধনার মঞ্চে বক্তব্য শুরু করেন তারেক রহমান। তিনি স্টেজে পৌঁছে হাত নেড়ে নেতাকর্মীদের স্বাগত জানান। এ সময় তাকে একনজর দেখতে সড়কের দুই পাশে লাখ লাখ নেতাকর্মী জড়ো হন।
Copyright © 2026 All rights reserved.